শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৪ ইং
ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ স্লোগানে এবিএম, বিআইএন ফাউন্ডেশন ও সিটিজেন নেটওয়ার্কের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পৌর ইকোপার্ক এলাকা থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। দুই কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকায় এ প্রতিযোগিতা শেষ হয়।
প্রায় দুই কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন সাঁতার অ্যাকাডেমির ১৮ জন সাঁতারু। এতে প্রথম হন সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের সাঁতারু সুজা উদ্দিন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, প্রকৌশলী হাসিবুল কবির, সেফ সুইমিং অ্যাকাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব, কাজী আলী আহম্মেদ লিকু, সাঁতারু সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটন, গাউস গৌর্কি ও পদ্মা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ