সকলের সহযোগিতায় চোরাচালান পুরোপুরি দমন করা সম্ভব
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০১৭
ইং
দামুড়হুদায় মাদক ও চোরাচালান বিরোধী মত বিনিময় সভায় রিজিয়ন কমান্ডার তৌফিকুল ইসলাম
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা দামুড়হুদার হুদাপাড়ায় মাদক ও চোরাচালান বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া স্কুলমাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক ও চোরাচালান বিরোধী মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল তৌফিকুল ইসলাম পিএসসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালান দমনে আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং শতভাগ সাফল্য আমাদের পেতেই হবে। এ চোরাচালান দমন করা বিজিবির পক্ষে কিছুটা অসম্ভবও। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি, পুলিশ, সিভিল প্রশাসন ও বিচার বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সুশিল সমাজ ও অবিভাবকদের সচেতন হতে হবে। মাদক ও চোরাচালান বন্ধে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তাহলে মাদক ও চোরাচালান রোধ করা সম্বভ। দেশ ও জাতীর কল্যাণের স্বার্থে যুব সমাজকে বাঁচাতে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ তিনি আরও বলেন, নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে অপরাধমূলক কর্মকান্ড রুখতে বিজিবি, পুলিশ ও সাধারণ মানুষের এক সাথে কাজ করতে হবে। এই ধরনের অপকর্মের সাথে জড়িত সমাজের গুটি কয়েকজন। তাদের সংখ্যা ভাল মানুষগুলোর তুলনায় একেবারেই নগন্য তাই এদের চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাড় করিয়ে শাস্তি নিশ্চিত করা সকলের দায়িত্ব।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল রাশিদুল আলমের সভাপতিত্বে মাদক ও চোরাচালান বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সৈয়দ আল মসউদ, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসাদ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি উপ-অধিনায়ক মেজর কবির হোসেন। মতবিনিময় সভায় আমন্ত্রিত ছিলেন, সাংবাদিক, মসজিদের ঈমাম, স্কুল কলেজের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যান-মে¤॥^ারসহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ।
কমেন্ট বক্স