সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ২জন আটক

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৬ ইং
ঝিনাইদহ থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ২জন আটক
`dwerer` ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা পূর্বপাড়া থেকে ২টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ ২জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো  আক্কাস জোয়াদর্দারের ছেলে সাজ্জাদ হোসেন (১৬) ও বশির মন্ডলের ছেলে তৌহিদুল ইসলাম তুহিন (২৫)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ র‌্যাব ৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি উৎপল কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার খাজুরা পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে  তুহিন ও সাজ্জাদকে আটক করা হয়। এ তাদের স্বীকারোক্তি মোতাবেক ২টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ