বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুলনাগামী মহানন্দা ট্রেন থেকে নকল বিড়ি জব্দ

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৭ ইং
খুলনাগামী মহানন্দা ট্রেন থেকে নকল বিড়ি জব্দ
চুয়াডাঙ্গা কাস্টমস এন্ড ভ্যাট এক্সাইজ বিভাগের বিশেষ অভিযান নিজস্ব প্রতিবেদক: গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ চুয়াডাঙ্গা। গতকাল বুধবার বেলা ১২টা ৪৫মিনিটের দিকে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেনে এ অভিযান চালানো হয়। এ সময় ১ লাখ ৩৪ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আজিজ বিড়ি জব্দ করা হয়। তবে এই নকল বিড়ির মালিককে পাওয়া যায়নি বলে জানা গেছে। জানা যায়, কুষ্টিয়া ভেড়ামারা থেকে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি নিজ নামে তিন বস্তা ভর্তি নকল ব্যান্ডরোল যুক্ত আজিজ বিড়ি চুয়াডাঙ্গা স্টেশনে নামানো হবে বলে বুকিং করে। ট্রেনের বুকিং ক্লার্ক বস্তায় কী আছে জানতে চাইলে সে এরমধ্যে জর্দ্দা আছে বলে জানায়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, চুয়াডাঙ্গা অফিসের বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা রেল স্টেশনে দুপুর ১২টা ৪৫ মিনিটে খুলনাগামী মহানন্দা ট্রেনে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় নকল ব্যান্ড রোল যুক্ত ১ লাখ ৩৪ হাজার শলাকা আজিজ বিড়ি জব্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’