থেমে থাকা উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- আপলোড তারিখঃ
২০-০৯-২০১৭
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে সিভিল সার্জনের নিজ কার্যালয়ে আলোচনা করেন। পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নত করণে ড্রেণ নির্মাণ, শৌচাগার নির্মাণ, চিকিৎসক সংকট নিরসনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় হুইপ ছেলুন স্থগিত হয়ে থাকা উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেন। পরে তিনি নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের আশপাশ ঘুরে দেখেন। একই সাথে সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের আবাসিক ভবন সমূহ পরিত্যক্ত অবস্থা থেকে উত্তরণ করতে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।
পরিদর্শনকালে হুইপ ছেলুনের সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন দীলিপ কুমার রায়, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. ইকরামুল হক, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শামীম কবির, চুয়াডাঙ্গা বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, সাবেক আরএমও ডা. রানা। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আ.লীগের সহ সভাপতি খুস্তার জামিল, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল মালেকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স