মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে মুজিবনগর উপজেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন ও মুজিবনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
মতবিনিময়ে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হারিসুল আবিদ, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, সাংবাদিক, ইমাম, ছাত্র প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় নবাগত জেলা প্রশাসক সকল দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সকল চাপের ঊর্ধ্বে থেকে দলীয় প্রভাব মুক্ত প্রশাসন গড়ে মেহেরপুর তথা মুজিবনগরের মানুষের সেবা দিতে হবে। এসময় তিনি সকল সুধীজনদের কাছে সুন্দর মেহেরপুর মুজিবনগর গড়তে সহযোগিতা চান।
সমীকরণ প্রতিবেদন