রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা’ আজ

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা’ আজ

চুয়াডাঙ্গা জেলার মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে সীরাতুন্নবী (সা.) শীর্ষক ও গণঅভ্যুত্থানের সূর্যসন্তান শহীদদের স্মরণে ‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা’ আজ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা টাউন ফুটবল মাঠে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যা’ অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়ক এস এম সাইফুল ইসলাম।
তিনি জানান, তারুণ্যের গান ও নাশিদ সন্ধ্যার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘কলরব শিল্পীগোষ্ঠী’। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন মুশফিক বিন জামাল ও ফুরকানুল্লাহ। এছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দ নাশিদ পরিবেশন করবেন। এসময় মিডিয়া সমন্বয়ক এস এম সাইফুল ইসলাম চুয়াডাঙ্গাবাসীকে দল—মত নির্বিশেষে সকলকে স্ববান্ধবে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ