বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিবি পুলিশের অভিযানে ৬টি হাতবোমাসহ ৩ ডাকাত আটক

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০১৭ ইং
ডিবি পুলিশের অভিযানে ৬টি হাতবোমাসহ ৩ ডাকাত আটক
দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া বটতলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে নিজস্ব প্রতিবেদক: দর্শনা-জীবননগর মহাসড়কের আকন্দবাড়িয়া বটতলা নামকস্থানে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ নাজমুল হকের নেতৃত্বে ডিবি’র একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে লালটেপ মোড়ানো ৬ টি হাতবোমা উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কয়েকজন ডাকাত বটতলা মোড়ে অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনার মৃত আব্দুল গণির ছেলে একাধিক ডাকাতি ও মাদকদ্রব্য মামলার আসামী আব্বাস আলী ওরফে ডোম আব্বাস (৪২), একই গ্রামের নূর ইসলামের ছেলে আনারুল (২৮) ও সদাবরি গ্রামের আজিজুল হকের ছেলে আব্দুল কাদের (৩২) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ টি শক্তিশালী হাত বোমা উদ্ধার করা হয়। আটক ৩ ডাকাত সদস্যকে জেলা গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আনা হয় এবং বোমাগুলোকে পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছিলো। ডিবি আরো জানায়, তারা বিভিন্ন সময়ে জেলার একাধিক ডাকাতির ঘটনার সাথে জড়িত। তাদেরকে ধরতে ইতিপূর্বে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। এবার তারা এই বোমা নিয়ে নাশকতার পরিকল্পনা সম্পন্ন করার আগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’