রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৪ ইং
দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আনন্দমূখর পরিবেশে দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাসব্যাপী প্রস্তুতির পর, সম্পাদক ও প্রকাশকের সাথে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হয় সময়সূচি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রত্রিকার প্রধান কার্যালয়ের বাহারি সাজসজ্জার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি, সভাপতিসহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পবিত্র কোরআন তিলাওয়াত করেন সর্বকনিষ্ঠ স্টাফ রিপোর্টার ফাহিম উদ্দিন। স্বাগত বক্তব্যে সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা পত্রিকার সাফল্য ও চড়াই—উতরাই তুলে ধরেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সাহিত্য সম্পাদক এম এম আলাউদ্দীন এবং নির্বাহী সম্পাদক রুবাইত—বিন—আজাদ সুস্থির। এছাড়া আলমডাঙ্গা, দর্শনা, জীবননগর ও দামুড়হুদার ব্যুরো প্রধানরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের শেষে কেক কাটা হয়, যেখানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতার নাতি ইহান ও ইসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পত্রিকার চীফ রিপোর্টার আহসান আলম, ডেস্ক ইনচার্জ কামরুল ইসলামসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ