সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গিরিশনগরে সাপের ঝাপান খেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৪ ইং
গিরিশনগরে সাপের ঝাপান খেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার গিরিশনগরে ঢোল আর গানের তালে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে অগণিত বিষধর সাপকে নিজের নিয়ন্ত্রণের প্রতিযোগিতা ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের গিরিশনগর গ্রামে নিজের পরিবারের মঙ্গল কামনায় মানসা পরিশোধ উপলক্ষে এই আয়োজন করেন গ্রামের মহেদ আলী। সকালে শুরু হয়ে ঝাপান শেষ হয় বিকেলে। ঝাপান খেলায় প্রতিযোগিতা করা দুটি সাপুড়ে দলের খেলা দেখতে আে বিভিন্ন গ্রামের নানা বয়সী শত শত দর্শক। বিষাক্ত গোখরা সাপকে ফণা তোলা অবস্থা দেখে আনন্দ নেয় ছোট বাচ্চারা।

সকালে একে একে ঝুড়ি ও মাটির হাঁড়ি থেকে অন্তত ৩০টির অধিক খয়েরি ও কালো রঙের গোখরা বের করে গানের তালে তালে ফণা তুলে দোলানো সাপগুলো অনেকের নজর কেছেড়ে। যার প্রেক্ষিতে সাপুড়েকে উদ্বুদ্ধ করতে বারবার করতালি দিচ্ছিলো আগত দর্শকরা। ঝাপান দেখতে আসা কয়েকজন দর্শক বলেন, বিষাক্ত সাপের এমন খেলা দেখে সবাই অনেক মজা পেয়েছি। তবে কালের বিবর্তণে এমন অনেক ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা এখন আর চোখে পড়ে না।

এদিকে সাপুড়েরা বলেন, আগেরকার দিনে প্রায় প্রতিমাসে বাইনা থাকলেও এখন আর কোনো ধরনের দাওয়াত হয় না, যদিও হয় খুবই কম। অনেকে এগুলো ছেড়ে দিয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী