শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২৪ ইং
ঝিনাইদহে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহে আমন ধানের আন্তঃপরিচর্যা, বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরিষা চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনাতায়নের এ প্রশিক্ষণের আয়োজন করে মাগুরার বিনা উপকেন্দ্র। প্রশিক্ষণে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষকদের বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন জাতসমূহের পরিচিতি আমন ধান ও সরিষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, বিনা ময়মনসিংহের পরিচালক ড. ইকরামুল হক, জেলা প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, আমন ধান ও সরিষা চাষাবাদে কৃষকদের করণীয়, প্রযুক্তিগত পরিচর্যা ও বীজ সংরক্ষণে নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। সেই সাথে চাষাবাদে কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হলে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ