বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ১০০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০১৭ ইং
মহেশপুরে ১০০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় বাজার হতে মনির হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দত্তনগর পুলিশ ক্যাম্প। দত্তনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই অজয় কুন্ডু জানান, গত শুক্রবার রাত্রে নিয়মিত টহল অবস্থায় গোপন সংবাদ পেয়ে অফিসার ইনচার্জকে অবগত করে শ্যামকুড় বাজার তেমাথা নামক স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী মনির হোসেনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে মনির তার লুঙ্গীর ভিতর থেকে ১০০ পিচ ইয়াবা বের করে দেয়। এ বিষয়ে তার বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’