জাতিসংঘে থেকে অবিলম্বে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০১৭
ইং
মেহেরপুর ও গাংনীতে রোহিঙ্গাদের উপর গণহত্যা, ধর্ষণসহ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
গাংনী অফিস: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা, গণধর্ষন, নারী ও শিশুদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুরের গাংনী পৌরবাসী। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাজােের পৌর এলাকার সকল মসজিদের হাজার-হাজার মসুল্লীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। গাংনী বাজার মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি মহাসীন আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাহাবুব আলমের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে মিয়ানমার সরকারসহ তাদের সহযোগিতাকারী চীন ও ভারতের প্রতিও ঘিনা জানিয়ে বিভিন্ন ফ্রেষ্টুন তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম শফিকুল আলম, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আলফাজ উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশাদুজামান বাবলু, জামায়াত নেতা ডা. রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, প্রভাষক ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, হারুনুর রশিদ রবি, আলামিন। মানববন্ধন শেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ রোহিঙ্গার জন্য এবং মিয়ানমারে নিহত ও আহতসহ তাদের উপর নির্যাতন বন্ধে দোয়া পরিচালনা করেন গাংনী বাজার জামে মসজিদের ইমাম মাও. হাফেজ রুহুল আমিন এবং অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেওলায়াত করেন গাংনী পৌর এলাকার মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোফাজ্জেল হোসেন। এসময় মুসল্লি¬রা বলেন, মুসলিম রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ করতে হবে। তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে,দেশে সাবির্ক নিরপাত্তার ব্যবস্থা করতে হবে, অং সান সূচির নোবেল ফিরিয়ে নিতে হবে এবং মানবতা বিরোধী অপরাধে শান্তি দিতে হবে প্রয়োজনে বাংলাদেশের সরকার প্রধান আর্ন্তজাতিক আদালতে তাদের মামলা করবে বলে আশা প্রকাশ করেন।
গাংনী পৌর এলাকার সব কয়টি মসজিদের মুসুল¬ী জুম্মার নামাজ শেষে এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে গাংনী পৌর এলাকার সকল মসজিদের ইমাম, কমিটির সদস্যবৃন্দরা, ব্যবসায়ীরা, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সর্বশেষে অং সান সুচির কুশপত্তলিকা দাহ ও জুতার মালা পরিয়ে রাখা হয়।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যাসহ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও হামলার শিকার মুসলমানদের মঙ্গল কামনা করে মেহেরপুরে দোয়া করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর পৌর ইমাম সমিতি ওই কর্মসূচির আয়োজন করে। মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মাও. আনছার উদ্দিন বেলালী, পৌর ইমাম সমিতির সভাপতি হাফেজ মাও. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মাও. সিরাজুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনশেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৌর ইমাম সমিতির সভাপতি মাও. রোকনুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের পর সেখানে হামলার শিকার মুসলমানদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
কমেন্ট বক্স