বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে অপর মামলায় আব্দুল হান্নান নামের একজনের ৫ বছরের জেল ও জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৭ ইং
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে অপর মামলায় আব্দুল হান্নান নামের একজনের ৫ বছরের জেল ও জরিমানা
মেহেরপুরে হেরোইনসহ আটক মামলায় মাদকব্যবসায়ীর যাবজ্জীবন মেহেরপুর অফিস: মেহেরপুরে হেরোইন মামলায় সেলিম রেজা নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সেলিম রেজা (৪৫) মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের আমিনুল বিশ্বাসের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২১ জুলাই রাতে মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের সেলিম রেজার বাড়িতে অভিযান চালিয়ে ২৪ পুরিয়াতে ২৮ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে গাংনী র‌্যাব ক্যাম্পের সদস্যরা। পরে মুজিবনগর থানায় তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে হাসান মাহাবুবুর রহমান আইনজীবীর দায়িত্ব পালন করেন। অপরদিকে, এদিন একই আদালতে অপর একটি একটি হেরোইন মামলায় আব্দুল হান্নান নামের এক ব্যাক্তির ৫ বছর কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদন্ড প্রদান করা হয়। দন্ডাদেশপ্রাপ্ত আব্দুল হান্নান সদর উপজেলার মোমিনপুর গ্রামের রহমতউল্লার ছেলে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’