শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে চাঁদাবাজি ঠেকাতে মাঠে বিএনপি

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
গাংনীতে চাঁদাবাজি ঠেকাতে মাঠে বিএনপি


মেহেরপুরের গাংনী উপজেলা শহরে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি ঠেকাতে মাঠে নেমেছে উপজেলা বিএনপি। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাংনী শহরের বিভিন্ন অলিতে-গলিতে ব্যবসায়ীদের চাঁদাবাজদের কোনো চাঁদা না দিতে বলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ নেতা-কর্মীরা।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামন বাবলু বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে দেশে ব্যাপকভাবে চাঁদাবাজি হয়ে থাকে। গাংনী বাজারে যদি কেউ চাঁদাবাজি করে থাকে, তাহলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, বাংলাদেশের কোথায়ও যেন চাঁদাবাজি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি।
এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেরী আলভী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, গাংনী পৌর যুবদলের সহসভাপতি মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রদল নেতা শাহিবুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ