আতিকুল হক মিথুন চায়ের আড্ডায় কিছুক্ষণ
- আপলোড তারিখঃ
১১-০৯-২০১৭
ইং
দৈনিক সময়ের সমীকরণ অফিসে বঙ্গজ-তাল্লু গ্রুপের পরিচালক
সমীকরণ ডেস্ক: দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান কার্যালয়ে চুয়াডাঙ্গার কৃতি সন্তান বঙ্গজ-তাল্লু গ্রুপের পরিচালক, রেডিও টুডের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল হক মিথুন চায়ের আড্ডায় বেশ কিছুক্ষণ সময় কাটালেন।
এসময় পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল স্বপনের সাথে সৌজন্যে সাক্ষাতও করেন তিনি। গতকাল রাত সাড়ে আটটায় বেয়াই চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং সদস্য শহিদুল ইসলাম সাহানকে সাথে নিয়ে পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিকের আমন্ত্রণে দৈনিক সময়ের সমীকরণ অফিসে উপস্থিত হন বঙ্গজ-তাল্লু গ্রুপের পরিচালক আতিকুল হক মিথুন। এসময় পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল স্বপন ও বঙ্গজ-তাল্লু গ্রুপের পরিচালক আতিকুল হক মিথুন চায়ের কাপে চুমুক দিতে দিতে মেতে উঠেন খোশগল্পে। পত্রিকার সহ-সম্পাদক ও নিউ মার্কেট ব্যবসায়ী নেতা সুমন পারভেজ, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমূল হাবিব সেলিম, পত্রিকার চাকরীর পাতা সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়, মাবুদ সরকার, নিজস্ব প্রতিবেদক এসএম শাফায়েত উল্লাহ ও মেহেরাব্বিন সানভীর বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন বিশিষ্ট এই ব্যবসায়ী।
পিতার পথ অনুসরণ করে রাজনীতিতে আসবেন কিনা? সাংবাদিক হুসাইন মালিকের এমন প্রশ্নের জবাবে শুধু মুচকি হাসলেন এবং ব্যস্ত হলেন অন্য আলোচনায়। যোগ্য পিতার পথ অনুসরণ করে রাজনীতিতে আসার সম্ভাবনা কতটুকু বিশিষ্ট এই ব্যবসায়ীর মুচকি হাসিতে স্পষ্ট হওয়া গেলো না।
সর্বশেষ তিনি তাঁর পিতা মরহুম হাজী মোজাম্মেল হকের স্মৃতিচারণ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চান।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-২ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, জেলার প্রথম শিল্পপতি, বিশিষ্ট রাজনীতিক, বঙ্গজ-তাল্লু গ্রুপ ও রেডিও টুডের চেয়ারম্যান সদ্য প্রয়াত হাজী মোজাম্মেল হকের ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল হক মিথুন তাঁর পিতার মৃত্যুর পর থেকে চুয়াডাঙ্গায় অবস্থান করছেন। আজ ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ছাড়বেন তিনি।
কমেন্ট বক্স