সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৪ ইং
জীবননগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জীবননগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো শাখারিয়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে তাবাসুম (৬) এবং রাজুর মেয়ে রিতু খাতুন (৫)। দুজন আপন চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে শাখারিয়া গ্রামের নিজামুদ্দিনের খননকৃত নতুন পুকুরের পানিতে গোসল করতে যায়। এরপর থেকে তাদের দুজনের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে দুই বোনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বিষয়টা নিশ্চিত করেন। এদিকে একই পরিবারে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ