সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার জেহালায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৪ ইং
আলমডাঙ্গার জেহালায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইবনে সাঈদ কচির চেতনাকে সামনে রেখে মুন্সিগঞ্জের জেহালা অঘোরনাথ স্কুল প্রাঙ্গণে তরুণদের উদ্যোগে শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৭টায় জেহালা ইউনিয়নের অঘোরনাথ জেহালা গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুন্সিগঞ্জ জুনিয়র ও আরাফ সুপার স্টোর ব্যাটারি গোলি রাইডার সংঘের মাঝে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন জেহালা ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোখলেছুর রহমান শিলন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আনারুল ইসলাম, লিটন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইবনে সাইদ কচির ছেলে শশী, সজীব, সাবেক মেম্বার লাভলু চৌধুরী, সাগর, মিঠুন, সোহাগ, আশরাফুল, মণ্টু প্রমুখ। খেলায় মোট ছয়টি দল অংশগ্রহণ করবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী