বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশু থেকে বৃদ্ধা সব মানুষের স্বাক্ষরতার প্রয়োজন অনস্বীকার্য

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০১৭ ইং
শিশু থেকে বৃদ্ধা সব মানুষের স্বাক্ষরতার প্রয়োজন অনস্বীকার্য
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা নিজস্ব প্রতিবেদক: ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নিজ কার্যালয় চত্ত্বর থেকে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘শিক্ষার কোন বিকল্প নেই, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকলের স্বাক্ষরতার প্রয়োজন অনস্বীকার্য। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগনের উন্নয়নের জন্য নানা ধরণের কর্মকান্ড পরিচালনা করছে, পাশাপাশি সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফখরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য ও করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রফেসর এস এম ই¯্রাফিল, প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, দামুড়হুদা উপজেলা প্রোগ্রাম অফিসার গোলাম উদ্দীন, জেলা ব্রাক সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি, বেসরকারি, এনজিও কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আন্তর্জাতিক বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ্র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন,তিনি বলেন আলমডাঙ্গা উপজেলায় একজন মানুষও নিরক্ষর থাকবে না।সে লক্ষে আমাদের সকল শিক্ষা প্রতিষ্টান,স্বেচ্ছা সেবি প্রতিষ্টান, শিক্ষিত যুবক/ যুবতি গন প্রত্যেকে নিজ নিজ এলাকায় যাদের মধ্যে অক্ষর জ্ঞান নেই তাদের অক্ষর জ্ঞান দিতে হবে।অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন,মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান হিসাব রক্ষক আজিজুল হক,অফিস সহকারি সমিরন বিশ্বাস,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন,শিক্ষক আহসান কবির,সুলতানা রাজিয়া,নাসরিন নাহার সহ শিক্ষক কর্মচারি বৃন্দ।তবে উপজেলা শিক্ষা অফিসার সহ সহকারি অফিসার বৃন্দ কেউ উপস্হিত না থাকায় সকলে বিস্মিত হন।জাতীয় স্বাক্ষরতা দিবস শুধু কি আলমডাঙ্গা উপজেলার জন্য,নাকি সমগ্র বাংলাদেশ জাতীয় ভাবে পালন করছে। দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উদ্দেশ্যে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীর নেতৃত্বে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও.আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। আরও অংশ নিয়েছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান  ছালমা জাহান পাারুল, উপজেলা শিক্ষা অফিসার শাখী ছালাম, দামুড়হুদা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম.নুরুনবী, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বাংলাদেশ সাংবাদিক সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সাধারন সম্পাদক এম.বি ফয়সাল তানজিরসহ সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী,ছাত্র-ছাত্রীবৃন্দ। র্যালী শেষে উপজেলা চত্তরে এ সংক্রান্ত এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান।বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি সিরাজুুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পাারুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাকী ছালাম। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক,ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলাম। জীবননগর অফিস জানিয়েছে, সাক্ষরতা অর্জন করি ডিজিটাল বিশ্বগড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার সকাল ৮টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আন্তজার্তিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চক্তরে একটি অলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিপ অমল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন,মনোহারপুর ইউনিয়নের প্রশাসক সামনুর রহমান ,শিক্ষক যাদব কুমার প্রমাণিক ,সুলতান আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান । মেহেরপুর অফিস জানিয়েছে, ‘স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ শ্লোগানে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব স্বাক্ষরতা দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা  প্রশাসন আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির। র‌্যালীটি শিল্পকলা একাডেমী থেকে শুরূ হয়ে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, সেভ দ্যা চিলন্ড্রেনের ডেপুটি ম্যানেজার খলিলুর রহমান, সিনিয়র অফিসার চয়ন কুমার তালুক্দার, প্রজেক্ট অফিসার দিলিপ বিশ্বাস সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা র‌্যালীতে অংশগ্রহন করে। গাংনী অফিস জানিয়েছে, `স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ^ গড়ি`-এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির ও যৌথ সহযোগিতায় গাংনীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপ-অনুষ্ঠানিক শিক্ষা ব্যোরো কর্মকর্তা উম্মে হাবিবা, গাংনী পাইলট মাধ্যমিক স্কুল ও কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, পিএসকেএস-এর শিশুদের জন্য প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর আবুল কালাম আজাদ, ইউনিয়ন সমন্বয়কারী ফারহানা ইয়াসমিন ও সুবাহ সংস্থার প্রকল্প সমন্বয়কারী আব্দুল কুদ্দুস প্রমুখ। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রিডের বই পড়া উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউএস এইডের আর্থিক সহয়তা, সেভ দ্যা চিলড্রেনের কারিগরী সহযোগিতায় ও জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্দ্যেগে শুক্রবার শহরের জেলা সরকারি গণগ্রন্থাগার ও হরিণাকুন্ডু উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিশুদের বই পড়া বিষয়ে আগ্রহী করার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরুষ্কার বিতরন করেন ঝিনাইদহ সদর উপজেলা সহকারী  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুধাংশু শেখর বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন রিডের সমন্বয়কারী ইকবাল হোসেন, টিও প্রদীপ চন্দ্র কর্মকার ও লাইব্রেরীয়ান তারিক  উল্লা। তাছাড়া রিডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’