দামুড়হুদার ডুগডুগিতে সড়ক দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০১৭
ইং
দর্শনা অফিস: দর্শনা-দামুড়হুদা সড়কে দুর্ঘটনায় আহত ডুগডুগির মজিবর ওরফে মজে (৬০) মারা গেছেন। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মজিবর ওরফে মজে ডুগডুগি পশুহাটের সামনে দিয়ে রাস্তা পার হতে গেলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রিবাহী বাস (যশোর-জ-১১-০১৩২) নিয়ন্ত্রন হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত মজিবরের স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহম্মদ আলী শাহ মিন্টু জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তারা এ ব্যাপারে কোন মামলা করেনি। বিকাল ৪টার দিকে রাজশাহী থেকে মজিবর ওরফে মজের লাশ ডুগডুগি পৌছালে বাদ মাগরিব তার জানাজা শেষে ডুগডুগি পশু হাটের পাশে গোরস্তানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স