বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্তের দেড়’শ গজের মধ্যে ৩ ফুটের বেশি উচ্চতার ফসল না লাগানোর আহ্বান

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০১৭ ইং
সীমান্তের দেড়’শ গজের মধ্যে ৩ ফুটের বেশি উচ্চতার ফসল না লাগানোর আহ্বান
মুজিবনগরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক : সীমান্তে অবৈধভাবে পারাপার বন্ধের আশাবাদ মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপরে অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের সীমান্ত প্রহরার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল আবু সঈদ আল মসউদ (পিএসসি)। এছাড়াও বিজিবি দলে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবি পরিচালক লেঃ কর্নেল জিল্লুর রহমান (পিএসসি), ৪৭ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম (পিএসসি), ৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ লুৎফুল কবীর (জি)সহ তিন জন স্টাফ অফিসার। প্রতিপক্ষ বিএসএফ দলে নেতৃত্ব দেন ভারতের নদীয়ার কৃষ্ণনগর সেক্টর কমান্ডার শ্রী ভানোয়ার লাল মিনা। এছাড়াও বিএসএফ দলে উপস্থিত ছিলেন ৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী রাজিব সুনিল মিনজ, ৮১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী প্রদীপ কুমার দুবেই, ৯৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী মহেন্দার কুমারসহ তিন জন স্টাফ অফিসার। পতাকা বৈঠকে সীমান্তে নিরীহ বাংলাদেশী হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্ত এলাকায় অপরাধ কর্মকান্ড রোধকল্পে সীমান্তের ১৫০ গজের মধ্যে ৩ ফুটের উপরে কোন ফসলাদি না লাগানো এবং তারকাটা বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক এবং অবৈধভাবে বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার বন্ধের আশাবাদ ব্যক্ত করে পতাকা বৈঠকটি শেষ হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’