শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শোক ও বেদনাবিধূর পরিবেশে চিরবিদায় নিলেন আব্দুল হাই এমপি

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৪ ইং
শোক ও বেদনাবিধূর পরিবেশে চিরবিদায় নিলেন আব্দুল হাই এমপি

শোক ও বেদনাবিধূর পরিবেশে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে সড়ক পথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

``

বাদ যোহর শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের ২য় জানাজা ও গার্ড অব অনার প্রদান করা হয়। ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতা-কর্মী জানাজায় অংশ নেন। বাদ আসর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাজা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকুপার মোহাম্মদপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ঝিনাইদহের অন্যান্য আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

``

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু ও সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিস্টার জিসান হাই জানাজা পূর্ব অনুষ্ঠানে বক্তব্য দেন। উল্লেখ্য, গত শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় এমপি আব্দুল হাই মৃত্যুবরণ করেন।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা