শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য মুক্তর আলীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৪ ইং
ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য মুক্তর আলীর ইন্তেকাল

ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুক্তার আলী মৃধা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। গতকাল শনিবার ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গতকার বিকেল ৩টার শৈলকুপার কৃপালপুর গ্রামের ফটিকতলা জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা ও গার্ড অব অনার শেষে মুক্তার আলী মৃধাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের ছেলে সুমন মৃধা জানান, তার পিতা দীর্ঘদিন ধরে টাইফয়েড জ্বর ও লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা