মেহেরপুরের মুজিবনগর প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় মুজিবনগর অনন্য পার্কের সামনে রহিত মার্কেটে এই অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক। দোয়া মাহফিল পরিচালনা করেন মুজিবনগর জামে মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউদ্দীন (শেখ সফি), যুগ্ম সম্পাদক সোহাগ মন্ডল, দপ্তর সম্পাদক উজ্জল হোসেন, নির্বাহী সদস্য খাইরুল বাসার, আরিফুর রহমান, মওলাদ হোসেন, দৈনিক আকাশ খবরের প্রতিনিধি রেজাউল করিম রেজা প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন