শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইফতার বিতরণ করায় যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২৪ ইং
ইফতার বিতরণ করায় যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে শামীম হোসেন (৩১) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের সদর হাসপতাল সড়কের রাজধানী ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। জখম শামীম পৌর এলাকার শান্তিপাড়ার মফিজুল ইসলামের ছেলে। এ প্রতিবেদকের নিকট জখম শামীম নিজেকে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খানের পিএস হিসেবে পরিচয় দেন।

শামীম বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছরও রাজ্জাক খানের পক্ষ থেকে আমি সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করছি। আজ (গতকাল) মাগরিবের আজানের পূর্বে ইফতার বিতরণ শেষে রাজধানী ক্লিনিকের সামনের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন আমার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় আমি রোজা আছি কি না জানতে চেয়েই তারা আমাকে হাতুড়ি দিয়ে মারতে শুরু করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন জড় হলে তারা আমাকে ফেলে সেখান থেকে চলে যায়।’

পূর্বের কোনো বিরোধের কারণে এটি ঘটেছে কি না জানতে চাইলে শামীম বলেন, ‘তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। মানুষের মাঝে ইফতার বিতরণ করার জন্যই ওরা আমাকে মেরেছে। ইফতার বিতরণ কার্যক্রম বন্ধ না করলে পরবর্তীতে আবারও মারধরের হুমকিও দিয়েছে।’

জখম শামীমের মা নাজমা বেগম বলেন, ‘ইফতারি বিতরণ করে বাড়ি ফিরছিল আমার ছেলে। ইফতারের কয়েক মিনিট পূর্বে আমার জামাই দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য বলে। এসময় জানতে পারি কারা আমার ছেলেকে মেরেছে। ছেলের চিৎকারে স্থানীয় মহিলারা ছুটে গেলেও তাদের কথা ওরা কেউ শোনেনি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, শামীম নামের এক যুবককে স্থানীয়রা জরুরি বিভাগে নেয়। তার দুই পায়ের নিচের অংশে ও হাতে জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা