সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা পুলিশের আয়োজনে ও পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানের উদ্যোগে পুলিশ লাইন্স ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে এর উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি দপ্তরের ২৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্টের মাধ্যমে জেলার কর্মকর্তা/কর্মচারীদের আন্ত:সম্পর্কের উন্নতি ঘটিয়ে জনসেবার অধিকতর মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহসীন, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দার, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ডিডি চুয়াডাঙ্গা ইয়াসিন সোহাইল, ১৪ আনসার ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স এবং বিভিন্ন দপ্তর থেকে আগত খেলোয়াড়বৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী