শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কমন রুম ও টয়লেটের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কমন রুম ও টয়লেটের উদ্বোধন

দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কমনরুম ও টয়লেটের উদ্বোধন করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গতকাল রোববার বেলা দেড়টার দিকে বিশ লাখ ১১ হাজার ১৭৩ টাকা ব্যয়ে এসবের উদ্বোধন করা হয়। দামুড়হুদা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার ও জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে কমনরুম ও টয়লেট নির্মাণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, উপজেলা প্রকৌশলী আ. রশীদ, সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, নির্মা কাজ বাস্তবায়নকারী ঠিকাদার আমজাদ হোসেন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক আকলিমা খাতুন, জেসমিন আরা, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, মহিবুল্লাহ, জাহিদুল ইসলাম, শামীম আক্তার, মাসুদ রানা, রবিউল ইসলাম ও খায়রুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা