সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২৪ ইং
পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

প্রতিবেদক, ঝিনাইদহ:
পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বাহারী নানা প্রকারের পিঠার প্রদর্শন করা হয় স্টলগুলোতে। গতকাল বুধবার সকালে শহরের চারুগৃহ শিশুস্বর্গ স্কুলে এ পিঠা মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। ভাপা পুলি, পাটি সাপটা, পাতা, নকশিসহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়। আর সেখানে বাসন্তিসহ নানা সাজে সেজে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। সঙ্গে সেখানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু বলেন, বসন্ত উৎসব উপলক্ষে ছোট শিশুসহ সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করিয়ে দিতেই এ পিঠা মেলার আয়োজন। দিনভর আয়োজনে ৭টি স্টলে অন্তত অর্ধশত প্রকার পিঠার প্রদর্শন করা হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ