বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাটির নিচ থেকে ১৩০ অ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার : আটক-২

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৭ ইং
মাটির নিচ থেকে ১৩০ অ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার : আটক-২
চুয়াডাঙ্গার জ্বিনতলাপাড়ায় সদর ফাড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের জিনতলা মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে ১৩০পিস এ্যাম্পুল প্যাথেডিনসহ দু’জনকে আটক করেছে সদর ফাড়ি পুলিশ। গতকাল সোমবার বিকাল ৬টার দিকে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জিনতলা মল্লিকপাড়ার মৃত আশকারের ছেলে আসলাম (৪০) ও গোলাম মস্তফার ছেলে মান্নান (৩৫)। জানা গেছে, গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাড়ির ইনচার্জ ওহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে জিনতলা মল্লিকপাড়ায় অভিযান চালায়। এ সময় আসালামের বাড়ির ভিতরে মাটি খুড়ে ১৩০পিস এ্যাম্পুল প্যাথেডিনসহ মাদকব্যবসায়ী আসলাম ও সরবরাহকারী মান্নানকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’