বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২৪ ইং
ঝিনাইদহে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা-পুলিশ। গত শনিবার রাতে ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দীন জানান, শহরের মডার্ন মোড় এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশ অভিযান চালায়। এসময় সাজ্জাদ হোসেন টিপু, জীবন হোসেন, রাসেল মিয়া, ইয়ারুল ইসলাম, আনিচ হোসেন ও শামীম হোসেনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। পরে আটকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা