বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২৪ ইং
দর্শনা সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দর্শনা অফিস:
দর্শনা সাহিত্য পরিষদের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাহিত্য পরিষদের সদস্য কবি সাহিত্যিকদের সম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে এই কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে গতকাল শনিবার বেলা তিনটায় সাহিত্য পরিষদের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সাহিত্য পরিষদের সদস্য কবি সাহিত্যিকদের সম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক কবি মুরশিদ আলম, সদস্য আব্দুল ওদুদ শাহ কলেজের প্রভাষক মিজানুর রহমান মণ্ডল, ডা. খালেদা খানম, মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষিকা আফসানা মেহজাবিন শাপলা, মো. জামাত আলী ও বোরহান উদ্দিন টিটু। সভায় আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটি গঠন করার পরে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। স্বরচিত লেখা পাঠ করেন কবি খালেদা খানম, সাজিবুল ইসলাম, ইমান আলী, মো. আব্দুর রশিদ, আফসানা মেহজাবিন শাপলা, এমদাদুল হক, মো. বোরহান উদ্দিন, মিজানুর রহমান মণ্ডল, মো. নজরুল ইসলাম, জামাত আলি, মো. আসাদ প্রসেনজিৎ মন্ডল প্রমুখ। স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ফয়সাল আহমেদ।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা