বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৪ ইং
জীবননগরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদক:
জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত হামিদুল মন্ডল এবং গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি ইস্রাফিল হোসেন ওরফে পুকুকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা এবং গতকাল শনিবার বেলা একটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর থানা-পুলিশ কালা গ্রামে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হামিদুল মন্ডলকে গ্রেপ্তার করে। হামিদুল উপজেলার কালা দক্ষিণপাড়ার বাসিন্দা। আর গতকাল বেলা একটার দিকে জীবননগর থানা-পুলিশ গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে মো. ইস্রাফিল হোসেনকে গ্রেপ্তার করে। তিনি গয়েশপুর গ্রামের দুলু মন্ডলের ছেলে।

``

দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, হামিদুল মন্ডল একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আাসমি। আর ইস্রাফিল হোসেন একটি মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি। দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা