দূর্ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জন আহত
- আপলোড তারিখঃ
২৭-০৮-২০১৭
ইং
চুয়াডাঙ্গায় পৃথক তিনটি স্থানে সড়কে যানবাহন
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক পৃথক তিনটি স্থানে সড়কে যানবাহন দূর্ঘটনায় ১২ জন গুরুতর আহত হয়েছে । আহতদের মধ্যে অহিদুল ইসলাম ও ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক। আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সরোজগঞ্জ ছাদেমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে দুটি মোটরসাইকেলে মুখোমখি সংঘর্ষে কুতুবপুর ইউনিয়নের সদস্য অহিদুল ইসলাম (৫৫) ও ইউপি সচিব মোশারফ হোসেন (৬০) গুরুতর আহত হয়। একই দিন বেলা ১১টার দিকে ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদের মধ্যে পড়ে আহত হয় মকলেছুর রহমান ঠান্ডুসহ অজ্ঞাতনামা ৪জন। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় দামুড়হুদা উপজেলার কুড়ালগাছী গ্রামের সড়কে আলমসাধু চালক বিষু একটি বাইসাইকেল চালককে বাঁচাতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এতে ইসমাইলসহ ৬জন আলমসাধু আরোহী গুরুতর আহত হয়।
কমেন্ট বক্স