বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির রোগমুক্তি ও সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা ও মুজিবনগর দোয়া

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৪ ইং
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির রোগমুক্তি ও সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা ও মুজিবনগর দোয়া

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আতিউর রহমান বিপ্লব, মামুনুল হাসান, আব্দুর রাজ্জাক, আবু তাহের, সামাদ ও ইমরান আহমেদ বিপ্লব। এছাড়াও দোয়া অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভুলন, সাধারণ সম্পাদক তাপুসহ বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

``

মুজিনগর:

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া করেছে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগর পিডব্লিউডিআইবি রেস্ট হাউসে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সুভান।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। এছাড়া উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আয়ূব হোসেন, মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন , সম্পাদক রাশেদুল হাসান আনন্দ, মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াদ হাসান, সদস্যসচিব শাহিন রেজার তানিম, দারিয়াপুর ইউনিয়ন সভাপতি শাহজাহান সিরাজ দোলন, সম্পাদক নাজমুল হোসাইন লিংকন, মোনাখালি ইউনিয়ন সভাপতি আবু নাঈম ডালিম, বাগোয়ান ইউনিয়ন সভাপতি ইশতিয়াক হোসেন, সম্পাদক সোহানুর রহমান সোহাগ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহ্ ওয়ালীউল্লাহ্ সোহাগ।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা