বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে কৃষি ঋণ পেলেন ৭০ কৃষক

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৪ ইং
হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে কৃষি ঋণ পেলেন ৭০ কৃষক

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। গতকাল সোমবার উপজেলার সকল ব্যাংকের উদ্যোগে ৭০ জন কৃষককে দেওয়া হয়েছে ৬০ লাখ টাকার কৃষি ঋণ। সকালে উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মো. আক্তার হোসেন। সভাপতিত্ব করেন জনতা ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ব্যবস্থাপক আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুষ্টিয়া অঞ্চলের ডিজিএম ও বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা রাম কৃষ্ণ, ঝিনাইদহ এরিয়ার জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের উপপরিচালক মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন আলম, সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ব্যবস্থাপক মোবাশি^র হোসেন, কৃষক প্রতিনিধি শফিকুল ইসলাম, গ্রাহক শামিম আহম্মেদ, পিকুল হোসেন প্রমুখ।

এদিকে প্রকাশ্যে এই কৃষি ঋণের সুযোগ পাওয়ায় খুশি কৃষকেরা। তারা এই কার্যক্রম অব্যাহত রাখতে এবং এটিআরও অধিক কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করছে। আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থায় নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ। তিনি এই কার্যক্রম প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা