বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৪ ইং
কালীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১৫০ পিস ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার বড়ভাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল হালিম কালীগঞ্জের খয়েরতলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তি তাদের একটা দল বড়ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা