বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আ.লীগ প্রার্থী সাগরের নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৪ ইং
গাংনীতে আ.লীগ প্রার্থী সাগরের নির্বাচনী সভা অনুষ্ঠিত

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী শহরের বাসস্ট্যান্ড এলাকায় শহীদ রেজাউল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগর। সভায় প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
এসময় বক্তব্য দেন গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, গাংনীর কাথুলী ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ধানখোলা ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মটমুড়া ইউপির চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়ীয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, রায়পুর ইউপির চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। এছাড়া বক্তব্য দেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা