বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ১২০ বোতল ফেনসিডিলসহ আটক ২

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০১৭ ইং
দামুড়হুদায় ১২০ বোতল ফেনসিডিলসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার  পৃথক স্থান থেকে ফেনসিডিলসহ এদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুরাতন বাস্তুপুরের আ. রশিদের ছেলে তরিকুল ইসলাম মিঠুর দামুড়হুদা বাসষ্ট্যান্ড সংলগ্ন গ্যারেজ থেকে এসআই আমজাদ ও এসআই মেজবাহ’র নেতৃত্বে ১০০ বোতল এবং একই উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকা থেকে ২০ বোতল এসআই গফুর ও এএসআই মহিউদ্দিনের এর নেতৃত্বে উদ্ধার করা হয়। এ ব্যাপারে উপজেলার পুরাতন বাস্তপুরের মুনসুর আলির ছেলে তরিকুল ইসলাম ওরফে মিঠু (২৫) ও জয়রামপুর ডাক্তারপাড়ার লাল চাঁদের ছেলে রমজান আলিকে (২৫) আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দু’টি মামলা হয়েছে বলে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’