বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় এনজিও কর্মী জখম, ঢাকায় রেফার্ড

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় এনজিও কর্মী জখম, ঢাকায় রেফার্ড

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বাসের ধাক্কায় শাহানাজ পারভীন (৪০) নামের এক এনজিও কর্মী গুরুতর জখম হয়েছেন। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার আলুকদিয়ায় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি চুয়াডাঙ্গা জোনাল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় শাহানাজ পারভীনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করে। তবে জখম গুরুতর হওয়ায় গতকালই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করা হয়েছে। শাহানাজ পারভীন আলুকদিয়া গ্রামের মুসার বিশ্বাসের স্ত্রী ও আলুকদিয়া ব্র্যাক অফিসের একজন কর্মী।

মুসা বিশ্বাস জানান, আলুকদিয়া ব্র্যাক অফিসের ‘পিও’ হিসেবে কর্মরত শাহানাজ পারভীন। প্রতিদিনের ন্যায় নিজ স্কুটি চালিয়ে ফিল্ড ওয়ার্ক শেষে কর্মক্ষেত্রে ফিরছিলেন তিনি। এসময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাস শাহানাজের স্কুটিতে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন শাহানাজ। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়া বলেন, সড়ক দুর্ঘটনায় জখম শাহানাজকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা