বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থককে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৩ ইং
গাংনীতে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থককে জরিমানা

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও ট্রাক প্রতীকের দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাড়ির দেওয়ালে পোস্টার লাগানো ও নির্বাচনী অফিসে আলোকসজ্জা করার অপরাধে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ৭ (খ) ও ৩৮ ধারায় গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের চৌগাছা গ্রামে ট্রাক প্রতীকের সমর্থক বদর আলীকে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে ৮ নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের সমর্থক আলী আজগরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গাংনী থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা