বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় গণসংযোগ করলেন চুয়াডাঙ্গা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লণ্টু

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৩ ইং
আন্দুলবাড়ীয়ায় গণসংযোগ করলেন চুয়াডাঙ্গা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লণ্টু

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু দলীয় নেতা-কর্মীদের নিয়ে আন্দুলবাড়ীয়া বাজারে গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় আন্দুলবাড়ীয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করে ঢেঁকি মার্কায় ভোট ও দোয়া চেয়ে নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

নির্বাচনী গণসংযোগকালে তার সফরসঙ্গী ছিলেন ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক আপিল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মির্জা শাহাবুদ্দিন, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ জুয়েল, শেখ শাহাবুদ্দিন, জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি নাঈমুর রহমান খান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিনুর মাস্টার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক মানব বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, বড় শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা ফারুক আহমেদ, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজ্জাদ বিশ্বাস, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা আনারুল ইসলাম বাবু, সুজন মিয়া, হৃদয়, টিটু, মিঠুন, আক্তার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা