বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আলোচনা সভায় টোটন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আলোচনা সভায় টোটন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ বাংলাদেশ উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে হবে। সরকার এখন স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে কাজ করছে। আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রেখেছেন।’

রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আরও বলেন, বর্তমানে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে। এই ধারা বজায় রাখাতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প নেই। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। তাই আবারও দেশের মানুষ আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করবে।

চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিবুর রহমান লালুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহাবুবুল হক সেলিম, যুবলীগ নেতা অ্যাড. ফিরোজ আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক হারুন মিয়া, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেনসহ সংগঠনের সকল নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা