বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অসুস্থ পুলিশ সহকর্মীর খোঁজখবর নিলেন পুলিশ সুপার

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় অসুস্থ পুলিশ সহকর্মীর খোঁজখবর নিলেন পুলিশ সুপার

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ডিএসবিতে কর্মরত কনস্টেবল সাদ আহমেদ কর্তব্যরত অবস্থায় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কনিষ্ঠ সহকর্মীর অসুস্থতার সংবাদ শুনে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান চুয়াডাঙ্গার পুলিশ প্রধান আর এম ফয়জুর রহমান। তিনি অসুস্থ সহকর্মীর শয্যা পাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হোসেনসহ সংশ্লিষ্ট সকলের সাথে সহকর্মীর উন্নত চিকিৎসার ব্যাপারে পরামর্শ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক আমান উল্লাহ, ট্র্যাফিক ইন্সপেক্টর হাসান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা