বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, শিক্ষক গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০১৭ ইং
আলমডাঙ্গায় কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, শিক্ষক গ্রেফতার
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গায় এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে শাহীন আলম নামে এক কোচিং শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহীন আলম আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আতিয়ার রহমানের ছেলে। জানাযায়, গত চার মাস আগে শিক্ষক শাহীনের কাছে প্রাইভেট পড়তে যায় ওই কলেজছাত্রী। এরই এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেসময় তাদের কিছু অন্তরঙ্গ মূহুর্তের আপত্তিকর ছবি গোপন ক্যামেরায় ধারণ করে শিক্ষক শাহীন। পরে, গত ১৮ আগস্ট অনামিকা খান নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছেড়ে দেয়া হয়। ছবিগুলো ছড়িয়ে পড়লে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। কলেজছাত্রীর বড় ভাই জানান, শিক্ষক শাহীন ওই আপত্তিকর ছবিগুলো নিয়ে তার বোনকে ভয়ভীতি দেখিয়ে আসছিলো। এসময় সে তার বোনের কাছে দশ হাজার টাকাও চাঁদা দাবি করে। সে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছবিগুলো সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে থানায় তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) মামলা করে। পরে পুলিশ অভিযুক্ত শাহীনকে তার বাসা থেকে গ্রেফতার করে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’