বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর এর নির্বাচন অনুষ্ঠিত:টরিক-আসাদ প্যানেলের নিরঙ্কুশ জয়

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০১৭ ইং
বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর এর নির্বাচন অনুষ্ঠিত:টরিক-আসাদ প্যানেলের নিরঙ্কুশ জয়
হুসাইন মালিক: বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচেম)’র ৬ষ্ঠ সাধারণ সভাশেষে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে টরিক-আসাদ পূর্ন প্যানেলে জয়লাভ করেছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৮ আগষ্ট সন্ধ্যায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সবুর-মনি প্যানেলকে পরাজিত করে টরিক-আসাদ নিরঙ্কুশ জয়লাভ করে। জানা গেছে, গত ১৮ আগষ্ট সন্ধ্যায় ৭টায় সিঙ্গাপুরের বিলাস বহুল গোল্ডেন ল্যান্ড মার্ক হোটেলের হলরুমে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচেম)’র ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভা শেষে সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ীদের এই সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন শেষে রাত ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের নাম ঘোষণার সাথে সাথে সাধারণ সদস্য ছাড়াও উপস্থিত কয়েকশ বাঙালী হর্ষধ্বনির মাধ্যমে তাদের বিজয় উল্লাস প্রকাশ করে। একে একে সবকটি পদে টরিক-আসাদ প্যানেল জয়লাভ করলে উপস্থিত বাংলাদেশী ব্যবসায়ীদের আনন্দ-উল্লাসের মাত্রা সবকিছুকে ছাপিয়ে যায়। গভীর রাত পর্যন্ত হোটেলের হলরুমেই চলতে থাকে নবনির্বাচিতদের অভিনন্দন জানানোসহ নৈশভোজ। এর আগে, গোল্ডেন ল্যান্ড মার্ক হোটেলের হলরুমে অনুষ্ঠিত ৬ষ্ঠ বার্ষিকী সাধারণ সভায় (বিডিচেম)-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা গোলাম সবুরের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ও বিডিচেম এর প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত কনস্যুলার (লেবার) আয়শা সিদ্দিকা শেলী, কনস্যুলার (ভিসা) কর্নেল নাজিম উদ্দীন ও প্রথম সচিব (ভিসা) মো. রফিক এবং চুয়াডাঙ্গার কৃতি সন্তান প্রথম সচিব (লেবার) সাব্বির আহমেদ। এছাড়া সাধারণ সভায় উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে পর্যবেক্ষকের দ্বায়িত্বও পালন করেন। সভায় প্রধান অতিথি বলেন, বিডিচেম সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ীদের মিলেমিশে কাজ করা এবং বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এবং সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতেও এই ব্যবসায়ী সংগঠনের ভূমিকা রয়েছে। হাই কমিশনার আরও বলেন, বাংলাদেশের পণ্য সিঙ্গাপুরের বাজারে নিয়ে আসার ক্ষেত্রেও বিডিচেম ভূমিকা রাখছে। শুরুতেই সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ীদের এই সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম মনি তার বক্তব্যে বলেন, ‘বিডিচ্যামের মাধ্যমে আমরা বাংলাদেশি ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করছি। ব্যবসা সংক্রান্ত যেকোন সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশিরা’। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, প্রফেসর এম এ রহিম সহ-সভাপতি, মো. সামসুর রহমান সহ-সভাপতি, আসাদ মামুন সাধারণ সম্পাদক, মাসুদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, হাবিবুল্লাহ পাটোয়ারি কোষাধ্যক্ষ, মো. সাব্বির হাসান সাহান সহকারী কোষাধ্যক্ষ, আহমেদ আলী খান ফেরদৌস সাংগঠনিক সম্পাদক, সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান মিলন, মো. রাশেদ আলী, মির্জা গোলাম সবুর, মো. নাসিরুল ইসলাম মনি, আব্দুল কাদের, বাবুল আক্তার ও মো. আশরাফুর রহমান খান। অনুষ্ঠিত ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় সদস্য উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। সার্বিক সফল কার্যক্রমের ভূয়সী প্রশংসা এবং কাউন্সিল সদস্যদের অভিনন্দনজ্ঞাপন করেন নবনির্বাচিতরা। উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচেম) গঠিত হয়। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (বাইলেটারাল অ্যান্ড কনস্যুলার) ও তৎকালিন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার কামরুল আহসান এর মূল উদ্যোক্তা ছিলেন। আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক এর প্রতিষ্ঠাকালিন সাংগঠনিক সম্পাদক এবং দীর্ঘ সময় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবার সভাপতি নির্বাচিত হলেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’