দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গোপালখালীতে গভীর রাতে অস্ত্রধারীদের তান্ডব : গুলিবর্ষণ : গাছ ফেলে যাত্রীবাহী বাসে লুটপাট : আহত ১
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত ২টার দিকে গোপালখালী নামক স্থানে ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। ২০/২৫ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এসময় বাসের সুপারভাইজারকে দা দিয়ে কুপিয়ে জখম করে তারা। যাত্রীবাহী বাসসহ একটি ট্রাক ও একটি নসিমনের গতিরোধ করে নগদ টাকা, মোবাইলফোনসহ আনুমানিক ২/৩ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয় ডাকাতদল। এসময় সেখানে দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, দামুড়হুদার দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গোপালখালী নামক স্থানে সড়কে গাছ ফেলে তান্ডব চালায় অস্ত্রধারী ডাকাতদল। ঢাকা থেকে ফেরা যাত্রীবাহী বাস পূর্বাশা পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৬), একটি ট্রাক ও একটি নসিমনের গতিরোধ করে তারা। এসময় পূর্বাশা পরিবহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলফোনসহ আনুমানিক ৩ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল।
এ বিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, পূর্বাশা পরিবহণের পিছু পিছু পুলিশের টহল দল যাচ্ছিলো। পথিমধ্যে গোপালখালী নামক স্থানে সড়কে গাছ কাটা দেখে বাস থেমে যায়। সাথে সাথে পুলিশের টহল দল সামনে গেলে পালিয়ে যায় ডাকাত দল। সেখানে লুটপাট বা গোলাগুলির কোন ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
কমেন্ট বক্স