সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার একমাত্র আসামী তানভীর গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৩ ইং
দর্শনায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার একমাত্র আসামী তানভীর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ মামলার একমাত্র আসামী তানভীর হোসেন কাকনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে ঝিনাইদহ জেলার চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তানভীর একই এলাকার নাস্তিপুর বেলেমাঠ পাড়ার আশরাফুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন এক প্রেসব্রিফিং এ জানান, গত বৃহস্পতিবার দুপুরে নাস্তিপুর গ্রামে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে তানভীর। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরন হলে আশংকা জনক অবস্থায় পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় শিশুটির বাবা দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। এরই এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ শনিবার ভোরে ঝিনাইদহ থেকে ধর্ষক তানভীরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক তানভীর হোসেন কাকন ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়ুহদা সার্কেল) জাকিয়া সলতানা, দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ