বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর শহরের রাস্তার দু’পাশের বিভিন্ন দোকানের মালামাল বিক্রি হয় রাস্তায় বাহিরের মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন জেলা প্রশাসক

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০১৭ ইং
চুয়াডাঙ্গা পৌর শহরের রাস্তার দু’পাশের বিভিন্ন দোকানের মালামাল বিক্রি হয় রাস্তায় বাহিরের মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন জেলা প্রশাসক
`DSCN8289`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের রাস্তার দু’পাশে গড়ে ওঠা কয়েক দোকানের মালামাল দোকানের ভেতরে নিতে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল মঙ্গলবার দুপুরে ১৫ই আগস্টের কর্মসূচীতে অংশ নিয়ে ফেরার পথে জেলা শিল্পকলা একাডেমির সম্মুখ হতে বড়বাজার শহীদ হাসান চত্বর পর্যন্ত পায়ে হেটে দোকানে দোকানে গিয়ে দোকানের বাহিরে রাখা মালামালসহ ও রাস্তার উপরের দোকান সরিয়ে নিতে নির্দেশদেন তিনি। সরেজমিনে দেখা গেছে, এ শহরে রাস্তা ঘেঁষা দোকান রয়েছে প্রায় দু’শতাধিক। এরমধ্যে রয়েছে হোটেল, চায়ের দোকান, কসমেটিক্সের দোকান, জুতার দোকান, ছিটকাপড়ের দোকান, ফলের দোকান, ওয়ার্কশপ, ফ্রিজ মেরামতের দোকান, মোটর মেকানিকের দোকান, আসবাবপত্রের দোকান, স্টেশনারীজ, ডিপার্টমেন্টাল ষ্টোর ইত্যাদি। জেলা প্রশাসকের মহত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শহরের সচেতন মহল অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার অনুরোধ জানান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’