কিস্তি দিতে ব্যর্থ হওয়ায় অফিসে ডেকে নারী গ্রাহককে ধর্ষনের অভিযোগ : গাংনীতে আরআরএফ’র শাখা ব্যবস্থাপক জাকির গ্রেফতার
- আপলোড তারিখঃ
১৪-০৮-২০১৭
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে নারী গ্রাহককে ধর্ষণের মামলায় আর আর এফের গাংনী ম্যানেজার জাকির হোসেন (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে তার বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। জাকির হোসেন যশোর জেলার চুড়ানমানকাটি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও যশোরের বেসরকারি সংগঠন রুর্যাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) গাংনী অফিসের ম্যানেজার।
মামলার বিবরনে জানা যায়, গাংনী উপজেলার কড়–ইগাছি বামন্দী গ্রামের মাসুম হোসেনের স্ত্রী আঙ্গুরা খাতুন লোনের টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে অফিসে দেখা করতে বলে ম্যানেজার। সে অনুযায়ী গত রোববার বিকেলে অফিসে গেলে পাশের একটি কক্ষে কথা বলে নিয়ে গিয়ে তাকে ধর্ষন করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে। বাড়ি ফিরে গৃহবধু অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে বিষয়টি অনেকে জেনে গেলে তিনি আইনের আশ্রয় নেয়। তিনি পুলিশ ও সাংবাদিকদের নিকট বিষয়টি খুলে বললে রাতেই পুলিশের একটি দল গাংনী সিনেমা হলপাড়া রোডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।
গতকাল সোমাবার সকালে ধর্ষিতার পিতা আলী হোসেন বাদী হয়ে গাংনী থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। মামলা নং-২২, তারিখ-১৪/০৮/১৭ ইং। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন লোনের টাকা দেওয়া নেওয়া বিষয় নিয়ে আঙ্গুরা খাতুন রোববার বিকেলে আরআরএফ অফিসে আসে কিন্তু হয়েছেন ওরা জানেন। গৃহবধুর পিতা ধর্ষনের মামলা করেছেন আমরা মামলা নিয়ে ম্যানেজার সাহেবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। তবে মেডিকেল রিপোর্ট হাতে পেলেই মুল ঘটনা চলে আসবে। কড়–ইগাছি গ্রামের স্থানীয় একজন জানান, দারিদ্রতার কারনে দুই দফায় ৫০ হাজার টাকা লোন নেই আঙ্গুরার পরিবার। আর অল্প কিছু টাকা বাকি আছে বলেও তিনি জানান। অভাব অনটনের সংসারে কিস্তি দিতে বিলম্ব হচ্ছিল। এ্রই মধ্যে কর্মী ও ম্যানেজার জাকির হোসেন লোনের টাকা পরিশোধে চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে গত রোববার বিকেলে দেখা করতে বলে ম্যানেজার। সেই অনুযায়ী গাংনী হাসপাতাল বাজারের জগলুর বাসার দোতলার আরআরএফের ভাড়া অফিসে হাজির হন আঙ্গুরা খাতুন। পরে তাকে ধর্ষন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। আঙ্গুরা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স চিকিৎসাধীন রয়েছে।
কমেন্ট বক্স