বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-ঝিনাইদহে শোক দিবসের প্রস্তুতি সভা ও ফ্রি রক্তের গ্রুপিং ক্যাম্প

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০১৭ ইং
চুয়াডাঙ্গা-ঝিনাইদহে শোক দিবসের প্রস্তুতি সভা ও ফ্রি রক্তের গ্রুপিং ক্যাম্প
`20770474_1918097138457316_1886882970346981262_n` সমীকরণ ডেস্ক: ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা কৃষকলীগ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগ, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, ঝিনাইদহে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে সহ-সভাপতি মোহন মিয়ার পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক সাহাবুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজিব কুমার বেদ, কৃষকলীগ নেতা অভিমান্যু কু-ু, কাউছার আলী কছর, ইখতার উদ্দিন মাষ্টার, আনোয়ার হোসেন, আবু তাহের বিশ^াস, আনোয়ার আলী, মহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা সমেন্দ্রনাথ সাহা, ফজলুর রহমান, আবুল কালাম প্রমুখ। সভায় ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় পালনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টায় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। প্রধান আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. মমিন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আলী মুনছুর বাবু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের নব নির্বাচিত সভাপতি ইমতিয়াজ হোসেন। প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আ. হালিম ভুট্ট, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান এনামুল করিম ইনু, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের নব নির্বাচিত সদস্য ইমান আলী, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম, ইউপি সদস্য আবু সাঈদ, মুনছুর, মাবুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুসহ দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের শ শ নেতৃবৃন্দ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে আলোচনা সভা ও প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকাল ৫টার সময় ইউনিয়ন আওয়ামী লীগের দশমী পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আফজালুর রহমান বুলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দমুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক এড. আবু তালেব উপজেলা যুবলীগের অন্যতম নেতা মিরাজুল ইসলাম, হযরত আলী, জাহাঙ্গির আলম, জাহিদুল মেম্বর, মিন্টু, খালেক, টোকন, মনিরুজ্জামান, সাইদুর, খলিল প্রমূখ। বক্তরা এই শোকের মাসের শোককে শক্তিতে পরিনত করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার  ছেলুন ও ২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নজরুল মল্লিকের হাতকে শক্তিশালি করার আহবান জানান। আলোচনা শেষে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের জন্য শহিদুল ইসলামকে আহবায়ক ও আফজালুর রহমান বুলুকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট প্রস্ততি কমিটি গঠন করে। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা এমএ করিম। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলাম অপু। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলম রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা যুবলীগের আহবায়ক নূরে আলম বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আব্বাস, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান বাশার, সাবেক সাধারন সম্পাদক রুবেল বিশ্বাস প্রমুখ। নেতৃবৃন্দ ১৫ই আগষ্টের সকল শহীদ সকল আত্মার প্রতি গভীর শ্রদ্ধ্যা জ্ঞ্যাপন করেন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আর বঙ্গবন্ধু একই সুতায় গাথে। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কষ্টের ফসল। অনেক ত্যাগ আর কষ্টের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ প্রতিষ্ঠিত হয়ে উপমহাদেশের অন্যতম গনতান্ত্রীক রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। যা গঠনতন্ত্র ও মূলনীতি মেনে পরিচালিত হয়। সয়ং নেত্রী ও গঠনতন্ত্র মেনে দল পরিচালনা করেন। জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস বলেন, আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। শোককে শক্তিতে রুপাস্তরিত করে আমাদের শপথ নিতে হবে। অপরদিকে, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে ফ্রি রক্তের গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ ইসলামী ব্যাংক হাসপাতাল লিমিটিডের উদ্যোগে রোববার দিনব্যাপি শহরের ডিসি কোট চত্ত্বরে এ রক্তের পরীক্ষা করা হয়। এসময় ইসলামী ব্যাংক হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস, প্রশাসনিক ইনচার্জ ফরিদুল হুদা, হিসাব কর্মকর্তা শেখ রেজাউল ইসলাম, মার্কেটিং ইনচার্জ আজমীর জোহাসহ কমকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সারাদিন ব্যাপি শতাধিক ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’